শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৪ শিশু-কিশোর পেলো পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৪ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের শাহ মুরাদ রহ. (প্রকাশ ফকিরটোলা) জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মসজিদ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোররা যদি টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে, তবে তাদের পুরস্কৃত করা হবে—এমন ঘোষণা দিয়েছিলেন মসজিদের ইমাম ও মুসল্লিরা। ঘোষণাটি শিশু-কিশোরদের উৎসাহিত করে এবং তারা নিয়মিত জামাতে অংশ নিয়ে নির্ধারিত সময় পূর্ণ করে পুরস্কার অর্জন করে। পুরস্কারের মধ্যে ছিল ক্রেস্ট, জায়নামাজ, ইসলামিক বই, মিসওয়াক, তাসবি, কলম ও টুপি।

মসজিদের সভাপতি মাস্টার নূর উদ্দীন বলেন, “মসজিদের খতিব যে সুন্দর উদ্যোগ নিয়েছেন, তাকে অভিনন্দন জানাই। আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রামের যুবকরাও এভাবে নামাজের প্রতি আকৃষ্ট হতে পারে।”

ফকিরটোলা মসজিদের খতিব মাওলানা ফয়েজ উল্লাহ বলেন, “আগামীর ভবিষ্যৎ যুব সমাজকে নামাজের প্রতি আগ্রহী করতে গ্রামবাসীর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তারা অশালীন কাজ থেকে বিরত থেকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত হবে।”

শিশু-কিশোরদের মসজিদমুখী করতে নেওয়া এ ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতের সহসভাপতি খোরশেদ আলম, ফকিরটোলা মসজিদের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম খানসহ মসজিদের মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ