বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

 ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে মানিকগঞ্জের বাউল শিল্পী ডিবি হেফাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে এক বাউল শিল্পীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় ওই বাউলের বিচার দাবিতে মানববন্ধন করেছে একদল লোক।

বৃহস্পতিবার ভোরে মাদারীপুর জেলা থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান।

আটক আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।

মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি আবুল সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। পরে ভিডিও দেখে তাকে হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে ডিবি।

এদিকে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন করেছে একদল লোক।

মানববন্ধনে ‘মুফতি’ আরিফুল ইসলাম বলেন, “১ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করে আবুল সরকার। আমরা জেনেছি, তিনি ডিবি হেফাজতে আছেন। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি।”

মানববন্ধনে হেফাজত ইসলামের জেলা আমির শাহ সাইদ নূরের সভাপতিত্বে ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ফিরোজ, মুজিবুর রহমান, ইলিয়াস আহমদ এবং আব্দুল করিম কাসেমী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ