বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে। 

আজ সোমবার (১৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। বিক্ষোভটি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে আসার আগে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনী রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি যে, বিক্ষোভকারীরা একটি পিকআপে করে যাচ্ছিল। হঠাৎ তারা পিকআপ থেকে নেমে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ি রাস্তায় ফেলে ১-২ মিনিট স্লোগান দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ