রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মাসে ৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য নতুন স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত ভাড়া আর প্রতিদিনের টিকিট সংগ্রহের ঝামেলা কমাতে কর্তৃপক্ষ চালু করেছে মাসিক ৬০০ টাকার বিশেষ টিকিট। এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

স্বাভাবিক নিয়মে নিয়মে ট্রেনে একবার যাওয়ার ভাড়া ২০ টাকা। প্রতিদিন অফিসগামী একজন মানুষের যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা। মাস শেষে দাঁড়ায় ৬০০ টাকা। বিপরীতে বাসে একই পথে ভাড়া ৫০ টাকা আসা-যাওয়া ১০০ টাকা খরচ, সেই হিসাবে মাসিক খরচ পৌঁছে যায় প্রায় তিন হাজারে। অর্থাৎ রেলওয়ের এই মাসিক টিকিট নিয়মিত যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। কিন্তু, এ সুবিধার কথা জানেন না অনেকেই। ফলে প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু যাত্রী।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী বিশেষ মাসিক টিকিট নিয়েছেন। তার মতে, তথ্যটি সঠিকভাবে ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে।

তিনি বলেন, কেউ ৬০০ টাকা দিয়ে টিকিট কেটে মাসে কম ভ্রমণ করলেও লোকসান হওয়ার সুযোগ নেই। নিয়মিত যাত্রী আব্দুস সালাম এই সুবিধাকে স্বাগত জানালেন পরিষ্কার ভাষায়। 

তিনি বলেন, বাসে যাওয়া–আসায় দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে এই হিসেবে মাত্র ২০ টাকা। সবচেয়ে বড় সুবিধা—প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।

রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয় তো করছেই, পাশাপাশি ভোগান্তিহীন ভ্রমণের নিশ্চয়তাও দিচ্ছে। এখন দরকার শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা সম্পর্কে জানতে পারে এবং রেলযাত্রা আরো সহজ হয়, এমনটাই মনে করছেন নগরবাসী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ