রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মাওলানা আজহারীর বই নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বই অন্যরা নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত।

আদালত আদেশে বলেন, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটি নকল করে বাজারজাত করায় বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারী অপরাধ। কপিরাইট আইন, ২০২৩ ও পেনাল কোডের ৪২০/৪৬৮/৪৭১/৩৪ ধারা মোতাবেক আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ। এমতাবস্থায়, আদেশে  প্রতিবেদন আমলে নিয়ে ফৌজদারী কার্যবিধির ১৯০(১) (সি) ধারা মোতাবেক স্বপ্রণোদিত হয়ে উক্ত ঘটনার বিষয়ে আদেশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বেসরকারি টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানটি পর্যালোচনা পূর্বক উক্ত প্রতিবেদনে প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ও সরেজমিনে তদন্ত পূর্বক এবং ‘এক নজরে কুরআন’ বইয়ের প্রকাশক সত্যায়ন পাবলিশার্স থেকে তথ্য সংগ্রহসহ বিস্তারিত তদন্ত করার জন্য ডিবি, ডিএমপি, ঢাকা-কে নির্দেশ প্রদান করা হলো।

আদালত আদেশে আরো বলেন, গত সোমবার (১০ নভেম্বর) পল্টন সিআর (মামলা নম্বও ১৫৯৪/২৫) মামলার শুনানি ও আদেশ প্রদানের প্রেক্ষিতে একটি বেসরকারি টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে জননন্দিত আলেম  ড. মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত বই ‘এক নজরে কুরআন’ নকল করে ও পাইরেসি করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগে প্রচারিত অনুষ্ঠানে বাইতুল মোকররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বেশ কিছু নকল ও পাইরেটেড ‘এক নজরে কুরআন’ বইয়ের কপি সংগ্রহ করা হয়।

উক্ত প্রতিবেদন মোতাবেক মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি করে বাজারে সরবরাহের দাবি করা হয়। যদিও উক্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেননি। একই দিনের আদেশ মোতাবেক উক্ত মামলা খারিজ করা হয়।

আদেশে আরও বলা হয়, মাওলানা ডঃ মিজানুর রহমান আজহারী এর বহুল প্রচারিত বইটির নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারী অপরাধ। কপিরাইট আইন ও দণ্ডবিধির পৃথক ধারার আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ