রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সর্বাত্মক সফল করে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের দায়িত্বশীলগণ।

সোমবার (১০ নভেম্বর) তানযীমের কেন্দ্রেীয় দফতর সম্পাদক মাওলানা আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশেষ করে তানযীমভুক্ত মাদরাসাসমূহের ছাত্র-শিক্ষকদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ খতমে নবুওয়ত মহাসম্মেলনের আয়োজন করেছে। এই মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা অংশ নেবেন। এছাড়া সারাদেশ থেকে তৌহিদি জনতার ঢল নামবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এই মহাসম্মেলন সফল করতে ব্যাপক তৎপরতা চলছে।