বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মসজিদে নামাজের সময় মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের নবীগঞ্জে জুমার নামাজের সময় ইমরুল মিয়া (৪০) নামে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজের সময় ইমরুল মিয়ার ওপর একই গ্রামের রুশেল মিয়া (২২) ধারালো চাকু নিয়ে হামলা চালান। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় তিনি মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় নামাজে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, এলাকায় আগে ঘটে যাওয়া জাবেদ হত্যাকাণ্ডের জের ধরে এই হত্যা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও মামলা হয়নি, তবে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ