সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জিরি মাদরাসার কৃতি ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি

‘জাকির নায়েককে ফেরত চাওয়ার আগে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে আসার অনুমতি কে পাবে আর কে পাবে না, সেটা এ দেশের জনগণ ঠিক করবে। ভারতের প্রেসক্রিপশনে কোনো ব্যক্তিকে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক তৌহিদুল ইসলাম বলেন, গত ১৫বছর খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে রূপান্তরিত করেছে। জুলাই অভ্যুত্থান ছিল এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভেবেছিলাম এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয় ভারতের ভেটো দেওয়ার কারণে সরকার জাকির নায়েককে আসতে বাধা দেয়। বাংলাদেশের ছোটখাটো বিষয়ে ভারত আধিপত্য বিস্তার করেছে। ৫ আগস্টের পর ভারতীয় আধিপত্যবাদ জাতি মেনে নেবে না।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, ৫ আগস্টের পর দিল্লি-পিন্ডির আধিপত্যবাদ আর চলবে না। ভারত যদি ড. নায়েককে ফেরত চায়, তবে আগে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, ড. জাকির নায়েক কোনো অপরাধী নয়। তিনি ২০০ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন। তিনি সারা বিশ্বে শান্তির বার্তা প্রচার করেন। ‘গুজরাটের কসাই’ নরেন্দ্র মোদির কাছে সে সন্ত্রাসী হতে পারে, আমাদের কাছে তিনি একজন ইসলামিক স্কলার।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ