বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

শেরপুরে মসজিদে ঢুকে হামলা-ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদে প্রবেশ করে ইমাম ও মুসল্লিদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় রোববার (২ নভেম্বর) মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, শনিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস-সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে সন্ধ্যায় ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

স্থানীয় মুসল্লি ও অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া মসজিদে প্রবেশ করে চিল্লাচিল্লি শুরু করেন। তারা ইমাম মাওলানা শফিকুল ইসলামকে উদ্দেশ করে বলেন, আজ থেকে এই মসজিদে আর আজান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আজান দেওয়া নিষেধ।

এ সময় ইমাম শফিকুল ইসলাম প্রতিবাদ করলে ওই তিন যুবক তাকে ভয়ভীতি দেখান। কথা না বাড়িয়ে আত্মরক্ষার্থে ইমাম শফিকুল ইসলাম মসজিদ থেকে বেরিয়ে যান। এরপর ওই যুবকেরা মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন।

এ সময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্তদের বক্তব্য নিতে চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন জানান, ওই তিন যুবক মাদকাসক্ত এবং তারা এলাকায় নানাভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছে।

মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শেরপুর জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সাখওয়াত হোসেন সোহাগ বলেন, মসজিদে ঢুকে ইমাম ও মুসল্লিদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জড়িতদের দ্রুত ও কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্ত চলছে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ