বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গওহরডাঙ্গা বোর্ডের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সর্বতোভাবে সফল করার আহ্বান জানিয়েছে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ।

শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বোর্ডের সভাপতি, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুফতি রুহুল আমিন এই আহ্বান জানান। 

সম্মেলন সফল করার লক্ষ্যে তিনি বোর্ডভুক্ত সকল মাদরাসায় উক্ত তারিখে সবক বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে সম্মেলনে ব্যাপক উপস্থিত হওয়ার আহ্বান জানান।

এছাড়াও, তিনি বোর্ডের সম্মানিত জোন জিম্মাদারগণকে নিজ নিজ জোনের আওতাভুক্ত  সকল মাদরাসার দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে তাদের জোন থেকে সম্ভাব্য কতটি গাড়িতে লোক অংশগ্রহণ করবে, সেই তথ্য আগামী ১০ নভেম্বরের মধ্যে বোর্ড অফিসে অবহিত করার আহ্বান করেন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ