বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চকলেটের লোভে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ: পলাতক প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের ইসলামপুরে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকায় ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকায় বাবুর বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে মেয়েটিকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত শিক্ষকের নাম মো. শামীম উল বাশার (৪০) তিনি বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। ঘটনায় বুধবার ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বই চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নেন শিক্ষক শামীম। পরে তাকে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি প্রথমে মাকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা অন্যদের সহযোগিতায় ওইদিন রাতেই থানায় গিয়ে মামলা করেন। ঘটনার পর থেকে শিক্ষক পলাতক।

ইসলামপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, “বই চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ভিকটিমের বাবা মামলা করেছেন। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।তিনি আরও জানান, অভিযুক্ত শামীমের বিরুদ্ধে আরও এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ