বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কওমি-সুন্নি বিরোধ নেই: হেফাজত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, কওমি-সুন্নি বিরোধ নেই; সবার ইমান আকিদা এক। কওমি ও সুন্নিদের মাঝে সুসম্পর্কের সেতুবন্ধন রচনা হলে বাতিলপন্থিরা আর কোথাও জায়গা পাবে না। মুসলমানদের একতাবদ্ধ হওয়া এখন আরও জরুরি।  

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এএমএম বাহাউদ্দীন হেফাজতে আমিরের সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। 

এ সময় হেফাজত আমির ইমান, আকিদা ও দেশ রক্ষায় প্রত্যেক মুসলমানদের ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে দেশ-জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

হেফাজত আমির বলেন, ইসলামের হেফাজতের জন্যই হেফাজতে ইসলামের জন্ম। ইমান আকিদা রক্ষায় কওমি-সুন্নিসহ সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখছি, কওমি ও সুন্নিদের মধ্যে কিছু শাখা-প্রশাখা নিয়ে ছোটখাটো মতপার্থক্য থাকলেও, ইমান-আকিদার প্রশ্নে সবারই একই মত ও পথ। কাজেই বাতিল ফিতনার বিরুদ্ধে হকপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  

সাক্ষাৎকালে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল এসরারুল হক, মাওলানা মোবাশ্বের হোসেন নাঈম, চট্টগ্রাম অঞ্চল জমিয়াতুল মোদার্রেছীনের সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ, ড. মহিউল হক, প্রিন্সিপাল রিদুয়ানুল হক হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ