বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নান্দাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ তাফসিরুল কুরআন মাহফিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার বাদ যোহর নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়ন ইমাম উলামা পরিষদের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হাসিম মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণ,  চৌরাস্তা মোড় (প্রস্তাবিত) স্থানে।
 
মাহফিলের সভাপতিত্ব করবেন মুফতি ইউছুফ কামালী সাহেব, সভাপতি, চন্ডিপাশা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ।
সহ-সভাপতিত্ব করবেন মাও. মুফাদ্দার হোসাইন সাহেব, খতিব, শেরপুর বড় মসজিদ।
 
অনুষ্ঠানের প্রধান মেহমান থাকবেন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারী, প্রিন্সিপাল, জামিআতুল মাহমুদ মডেল মাদরাসা, উত্তরা, ঢাকা।
 
এছাড়াও মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা জাগ্রত কবি মুহিব খান, খতিব, বাইতুল ইমান মসজিদ, ঢাকা এবং তথ্য ও গবেষণা সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ।
 
মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন —
 
মাও. আবু ইউসুফ মাহমূদী সাহেব, ঢাকা
মুফতি সালমান ফারুকী সাহেব, ঢাকা
মাও. আতাউল্লাহ খান, ঢাকা
 
এছাড়া স্থানীয় ও আঞ্চলিক বিশিষ্ট ওলামায়ে কেরামগণও অংশগ্রহণ করবেন, তাঁদের মধ্যে রয়েছেন —
মুফতি জিয়াউর রহমান, মাও. মুজাহিদুল ইসলাম, মুফতি শামসুল ইসলাম রুহানী, মাও. জুবায়েরুল হক হাবিবী, মুফতি ইমদাদুল হক, মাও. মো. আব্দুল জলিল প্রমুখ।
 
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাফেজ ইব্রাহিম, এবং পরিচালনায় থাকবেন মাও. শফিকুল ইসলাম, মাও. নাসিম আরাফাত, ও মাও. আসাদুল্লাহ সোলায়মান।
 
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ