বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আজ বাজিতপুর যাচ্ছেন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের বাজিতপুরের ঐতিহাসিক ডাক বাংলা মাঠে অনুষ্ঠিত হতে ইসলামি মহাসম্মেলন। বাজিতপুর উপজেলা ইমাম-উলামা পরিষদ এই মহাসম্মেলনের আয়োজন করেছে। এতে দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও দাঈ আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী (প্রিন্সিপাল, মাদরাসায়ে নূরে মদিনা শায়েস্তাগঞ্জ) শনিবার সকালে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সম্মেলনের সভাপতিত্ব করবেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল আহাদ (সভাপতি, বাজিতপুর উপজেলা ইমাম-উলামা পরিষদ)।

প্রধান অতিথি থাকবেন মাওলানা শাব্বির আহমাদ রশীদ (সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শফিকুর রহমান জলালাবাদী (সভাপতি, ইমাম-উলামা পরিষদ কিশোরগঞ্জ জেলা)।

এছাড়াও আলোচনায় অংশ নেবেন—

আল্লামা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জী (চেয়ারম্যান, রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ)।

আল্লামা ফরিদ উদ্দীন আল মোবারক (প্রিন্সিপাল, হরিপুর জমিরিয়া মাদরাসা ও এতিমখানা ফেনী)।

মুফতি কেফায়েতুল্লাহ আযহারী (প্রচার ও প্রশাসনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি)।

মুফতি আখতারুজ্জামান হাফিজ্জী (খতিব, বায়তুল আক্বসা জামে মসজিদ, ক্যান্টনমেন্ট, ঢাকা)।

সম্মেলন পরিচালনায় থাকবেন হাফেজ মাওলানা আব্দুস সাত্তার (সাধারণ সম্পাদক, বাজিতপুর উপজেলা ইমাম-উলামা পরিষদ।)

আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হবে সম্মেলনটি। সম্মেলনে ইসলামী মূল্যবোধ, ঐক্য এবং সমাজে ধর্মীয় আদর্শ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হবে বলে আয়োজকরা আশা রাখেন। সকল ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করতে আহ্বান জানানো হয়েছে হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ