বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের সিরাত সম্মেলন চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক সিরাত সম্মেলন- ২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এ আয়োজনের। চলবে রাত পর্যন্ত।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ ছাড়া সম্মেলনে অংশ নিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত, পাকিস্তানের আল গাজালি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও সিরাত গবেষকরা।

আয়োজকরা জানিয়েছেন, সিরাত সম্মেলনে বিকেল পর্যন্ত মঞ্চে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, যেখানে হামদ, নাত ও নাশিদ পরিবেশন করছেন দেশীয় শিল্পীরা। আসরের নামাজের পর ফিলিস্তিন রাষ্ট্রদূতসহ অতিথিদের বক্তব্য ও সীরাত ভিত্তিক আলোচনা হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এই সীরাত সম্মেলনের মূল উদ্দেশ্য– প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

সন্ধ্যায় বিশেষ অতিথিদের বক্তব্য এবং রাতের পর্বে পীর সাহেব চরমোনাইয়ের বয়ানের মাধ্যমে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থলে বিভিন্ন ইসলামী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। আর মাঠজুড়ে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লি ও সাধারণ মানুষ দলে দলে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ