বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ধর্মীয় শিক্ষক নিয়োগ ও মূল্যবোধ রক্ষায় এক মঞ্চে মিলিত হচ্ছেন সব দলের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সেমিনার-২০২৫।

এতে অংশ নেবেন সকল মত ও পথের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতারা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এই সেমিনার। আয়োজকরা জানিয়েছেন, দেশের ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার ঐতিহ্য রক্ষায় এই সেমিনার একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তারা আশা করছেন, এটি জনগণকে সচেতন করবে এবং সরকারের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো কার্যকরভাবে পৌঁছাতে সহায়ক হবে। সরকার যদি এই গণদাবি উপেক্ষা করে তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলেও জানিয়েছে সংগঠনটি।

সেমিনারে উপস্থিত থাকবেন পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল প্রফেসর মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিস বাংলাদেশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আদ দাওয়াহ ইলাল্লাহ-এর পরিচালক মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাকসহ আরও অনেক নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ