রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট সিলেট

দেশব্যাপী গুম-খুন ও হত্যার সুষ্ঠু তদন্ত, ধর্ষকদের বিচার নিশ্চিতকরন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সকলকে সোচ্চার হতে সিলেটের সর্বস্তরের ছাত্র জনতার আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিত ঘটনা, আলিফ হত্যা, আশামনি ধর্ষণ,মুহিবুল্লাহ মাদানিকে গুম করা ও ইসকনদের আগ্রাসন রোধ করা আমাদের ঈমানী দায়িত্ব। এদেশের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর জেনে রাখা উচিত শাহজালালের উত্তরসূরীগণ এখনো বেচে আছেন। অতএব উপযুক্ত ব্যবস্থা না নিলে এদেশের তাওহীদি জনতা গর্জে উঠবে। পাশাপাশি দেশব্যাপী গুম, খুন, হত্যা, ভারতীয় আধিপত্য বিস্তার, নারী-শিশুদের ধর্ষকদের বিচার নিশ্চিতকরন,উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সকল সোচ্চার হতে হবে।

সিলেটের সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে দেশের সাম্প্রতিক পরিস্থিতির অবনতি, ভারতীয় আগ্রাসন এবং নারী-শিশুদের ধর্ষণের প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার, (২৩অক্টোবর) বিকাল ৩টায় অনুষ্ঠিত বিক্ষোভ মানববন্ধনের বক্তব্যে বক্তারা এসব কথা বলেছেন।

হাফিজ আহমদ নাঈম এর সভাপতিত্বে ও মো.মামুনুর রশিদ এর সঞ্চালনায় আয়োজিত বিক্ষুব্ধ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট লেখক ও গবেষক শাহ মমশাদ আহমদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আম্বরখানা জামে মসজিদের খতিব মুফতি জিয়াউর রহমান, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.জিয়াউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও দা'য়ী মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, লেখক ও সংগঠক রুম্মান আহমদ চৌধুরী, বিশিষ্ট শিল্পী মাহফুজুর মারুফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র জাহেদ আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র ফয়সাল আহমদ জাকারিয়া।

উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন সাদী,দবির আহমদ, সালেহ আহমদ, আব্দুল কাদির হোসাইন,গালিব আল মাকিন,জুবায়ের আহমদ, আব্দুল আলিম,আকতার হোসেন প্রমুখ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ