বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে হেফাজত আমিরের সঙ্গে দেখা করেন তিনি।

জামায়াত সেক্রেটারির ফেসবুকে এডমিন পোস্ট হিসেবে বলা হয়, ‘সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরে হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের নিকট চেক বিতরন অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।’

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলের অন্যতম ফেসাকার ছিল শাপলা চত্বরের হত্যাকাণ্ড। আর চব্বিশের জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থান ছিল সব হত্যাযজ্ঞের বহিঃপ্রকাশ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ