বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’ ১৮ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবারের মতো এবারও শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর আয়োজন করছে ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল-২০২৫’ সিজন-থ্রি। তরুণদের জন্য বিশেষায়িত এই আয়োজন আগামী (১৮ অক্টোবর) শনিবার সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সকাল থেকে রাত পর্যন্ত আলো ঝরাতে যাওয়া এই তারুণ্যের মাহফিলে থাকছে প্যানেল ডিসকাশন, ইয়ুথ ওয়ার্কশপ, নাসিহা সেশন ও কবিতা ও সুরের জলসা, নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা, প্রশ্ন-উত্তর পর্ব ও পুরস্কার বিতরণ।

চার পর্বের এ মাহফিলের মূল অধিবেশন ‘নাসিহা সেশন’। এতে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি অর্থনীতিবিদ ও শরিয়াহ পরামর্শক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, বরেণ্য লেখক ও বহু-গ্রন্থপ্রণেতা মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বরেণ্য লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক মাওলানা শরীফ মুহাম্মদ।

যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই তারুণ্যের মাহফিলে অংশগ্রহণ করবেন। এই মাহফিল উপলক্ষে প্রকাশিত হচ্ছে স্মারক। নিবন্ধিত প্রত্যেকের জন্য থাকছে স্মারকসহ আকর্ষণীয় উপহার। এছাড়া ডেলিগেটদের অংশগ্রহণে থাকবে বিশেষ আয়োজন। ‘টেন মিনিট এক্সাম’ও ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর। এতে বিজয়ীরা পাবেন বিশেষ পুরস্কার। এছাড়াও কো-ওয়ার্কারের স্টলে থাকছে ল্যাপটপ, ট্যাব ও স্মার্ট ফোন জেতার সুযোগ!

মাহফিলের অনন্য অধিবেশন ‘ইয়ুথ ওয়ার্কশপ’। এতে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকছে গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুসা আল হাফিজ এবং তরুণ দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি রেজাউল করীম আবরার, ইসলামি অর্থনীতি গবেষক ও লেখক মোহাইমিন পাটোয়ারী।

প্যানেল ডিসকাশন পর্বে আলোচনা করবেন পাঁচ তরুণ লেখক। তাঁরা হলেন- সাবের চৌধুরী, সালাহউদ্দিন জাহাঙ্গীর, ইফতিখার জামীল ও জামালউদ্দিন খালিদ । টকশো সঞ্চালনা করবেন সাংবাদিক মনযুরুল হক।

পড়ন্ত বিকেলে থাকছে ইসলামি ও দেশাত্ববোধক সংগীতানুষ্ঠান- কবিতা ও সুরের জলসা। গাইবেন জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আবদুল্লাহ, মীম সুফিয়ান, শেখ এনাম, মাসুম বিল্লাহ ও আহমদ উসমান।

এছাড়াও মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজসেবক, নবীন-প্রবীণ আলেম, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ