বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাগেরহাটে খোঁজ মিলছে না দুই মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফাসিয়াতালা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির মধ্যে তারা নিখোঁজ হয় বলে জানা গেছে।

নিখোঁজ ছাত্ররা হলো— উপজেলার ফাঁসিয়াতলা গ্রামের মামুদ হোসেনের ছেলে নাসিম মাহমুদ সিয়াম (১৫) ও একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. রিফাত (১৬)।

মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দুজনই একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং ইতোমধ্যে কোরআনের ১৭-১৮ পারা মুখস্থ করেছে।

মাদরাসা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির সময় বাইরে বেরিয়ে তারা নিখোঁজ হয়। এরপর থেকে পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ করছেন, কিন্তু এখনও তাদের সন্ধান মেলেনি।

মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দুজনই ভালো ছাত্র ছিল। ঘটনার পর থেকে আমরা ও এলাকাবাসীর সহায়তায় খোঁজ চালাচ্ছি।

থানা পুলিশকে অবহিত করার ব্যাপারে জানতে চাইলে মাদরাসার সুপার জানান, আজ সন্ধ্যায় পরিচালনা পরিষদের সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, মাদরাসা ছাত্র নিখোঁজ এর ব্যাপারে থানা পুলিশকে কেউ অবহিত করেনি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ