বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জামিআ মদীনাতুল উলুম ঢাকার ফুজালা সম্মেলন ১০ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষক ও ছাত্রের সম্পর্ক পৃথিবীর অন্যতম পবিত্র সম্পর্ক। ছাত্র যত দূরেই যাক না কেন, তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে শিক্ষকের অবদান থাকে অম্লান। শিক্ষা কেবল মস্তিষ্কে ভরে দেওয়া কিছু তথ্য নয়; বরং শিক্ষক হৃদয়ে আলো জ্বালিয়ে দেন, চরিত্রকে গড়ে তোলেন, জীবনের দিশা দেখিয়ে দেন। সেই আলো আজীবন ছাত্রের মনে জ্বলে থাকে।

জামি'আ মাদীনাতুল উলূম ঢাকা —যেখানে শত শত ছাত্র জ্ঞানের আলো নিয়ে বেরিয়ে গেছে। কেউ দেশে, কেউ বিদেশে, কেউ সমাজের নেতৃত্বে, আবার কেউ নীরবে দায়িত্ব পালন করছে। কিন্তু এই প্রতিষ্ঠান, এই শিক্ষকগণ, আর এই সোনালী স্মৃতিগুলো কখনোই তাদের অন্তর থেকে দূরে যায়নি।

আগামী ১০ অক্টোবর, শুক্রবার সাবেক ছাত্রদের মিলনমেলা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি হলো হৃদয়ের টান, ভালোবাসার প্রকাশ এবং স্মৃতির পুনর্জাগরণ। বহু বছর পর যখন শিক্ষক-ছাত্ররা একসাথে মিলিত হবে, তখন চোখে অশ্রু আসবে, হৃদয় হবে ভিজে। কেউ স্মৃতির কথা বলবে, কেউ শিক্ষকদের কাছে দোয়া চাইবে, আবার কেউ কেবল নীরবে তাকিয়ে থাকবে সেই দেয়ালের দিকে, যেখানে তাদের তারুণ্যের হাসি-কান্না, সংগ্রাম আর স্বপ্নগুলো লুকিয়ে আছে।

এই মিলনমেলা হবে ভালোবাসার সেতুবন্ধন, প্রজন্মের পর প্রজন্মকে একসূত্রে বাঁধার একটি মহামূল্যবান দিন। শিক্ষক-ছাত্রের সেই চিরন্তন বন্ধন আবারও দৃঢ় হবে, হৃদয়গুলো হবে একত্রিত।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ