বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের পূজামন্ডপ পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে নড়াইল শহরের রূপগঞ্জ বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, মাছিমদিয়া, বাহিরডাঙ্গা, মহিষখোলা, নড়াইল চৌরাস্তা, রঘুনাথপুর, ভাটিয়া, দুর্গাপুরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্মসম্পাদক হুমায়ুন সিকদার, ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল পৌর মেয়র প্রার্থী মুফতি কামরুল ইসলাম আনসারী, রূপগঞ্জ বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শিশির বৈরাগী, কার্যকরি সভাপতি অসীম কাপুড়িয়া, সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক দীপক বোসসহ অনেকে।

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। সম্প্রীতির দিক থেকে নড়াইল জেলা অন্যতম। এখানে হিন্দু-মুসলিম যে যার ধর্ম স্বাধীন ভাবে পালন করেন। এরই অংশ হিসেবে পূজামন্ডপগুলোতে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দুর্গোৎসব পালিত হচ্ছে। আমরা যেসব মন্ডপে গিয়েছি, পূজা উদযাপন পর্যদের নেতৃবৃন্দ আমাদের সাদরে গ্রহণ করেছেন। পীরসাহেব চরমোনাইর নির্দেশনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নড়াইলসহ সারাদেশে দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ