শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে আগামী ৪ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্রদের বিশেষ মিলনমেলা। মাদরাসার পক্ষ থেকে প্রদত্ত এ দাওয়াত কেবল ওই ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছে।

মাদ্রাসা প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ২০১৯ শিক্ষাবর্ষে ফরিদাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন প্রায় ১১৭৬ জন শিক্ষার্থী। দীর্ঘ পাঁচ-ছয় বছর পর তারা আবারও একত্রিত হতে যাচ্ছেন এ অনুষ্ঠানের মাধ্যমে।

মাদরাসার কেন্দ্রীয় মসজিদে (মসজিদে বেলাল, নিচতলা) আয়োজিত দিনব্যাপী এ মিলনমেলায় থাকবে—ওস্তাদগণের আলোচনা ও পরামর্শ; প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়; মাদরাসার ইতিহাস ও অবদান স্মরণ; আগামীর করণীয় নির্ধারণ।

আয়োজকরা জানিয়েছেন, এ অনুষ্ঠান শুধু পুনর্মিলনী নয়; বরং ছাত্র-শিক্ষকের বন্ধন দৃঢ় করার পাশাপাশি মাদরাসার ঐতিহ্যের সাথে পুনঃসংযোগ স্থাপনের একটি সুযোগ। প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীকে সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

মিলনমেলার মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ