শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইমামকে বাইক উপহার দিলেন মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বাখরপুর বায়তুস সালাম জামে মসজিদে

দুই যুগেরও বেশি সময় ধরে ইমামতি করছেন মাওলানা মো. জহিরুল ইসলাম। মসজিদ পরিচালনা ও মুসল্লিদের ধর্মীয় জীবনে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। এবার তার পাশে দাঁড়িয়েছেন মুসল্লিরা। তাকে দিয়েছেন একটি বাইক উপহার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ মাস্টারসহ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইমামের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়।

প্রবাসী সবুজ মিজি জানান, নিষ্ঠা আর দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এবার মুসল্লিদের পক্ষ থেকে ইমামকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হলো। তার এই দীর্ঘদিনের সেবার স্বীকৃতিস্বরূপ আমার উদ্যোগে স্থানীয় মুসল্লিরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে তাকে এই মোটরসাইকেলটি উপহার দেয়।

ইমাম জহিরুল বলেন, মোটরসাইকেল উপহার পেয়ে আমি আবেগাপ্লুত। মুসল্লিদের এই ভালোবাসা আমাকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে উৎসাহ দেবে।

মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ বলেন, এই ইমাম শুধু ইমামতিই করেননি। পাশাপাশি এলাকার তরুণদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখাতেও তিনি সক্রিয় ছিলেন। তাই এই সম্মাননা তাকে দেওয়া হয়েছে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে। এমন উদ্যোগ শুধু একজন ইমামের অবদানকেই স্বীকৃতি দেয় না। সমাজে সৎ ও নিষ্ঠাবানদের প্রতি কৃতজ্ঞতার সংস্কৃতিও গড়ে তোলে।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ