শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মাদরাসার তিন খাদেমকে মারধর করে চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদরাসার জন্য অনুদান সংগ্রহকারী তিন খাদেমকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নলডাঙ্গা থানায় মামলাটি করেন ভুক্তভোগী খাদেম মামুন হোসেন।

নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার জন্য রসিদ দিয়ে অনুদান সংগ্রহ করছিলেন মাদরাসাটির তিন খাদেম আনোয়ার হোসেন (৩০), রফিকুল ইসলাম (৩৬) ও মামুন হোসেন (২৩)। তাদের তিনজনের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা গ্রামে।

গতকাল বেলা দুইটার দিকে তাঁরা নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকটি বাড়ি ও দোকানে রসিদ দিয়ে মাদরাসার জন্য অনুদান সংগ্রহ করছিলেন। এ সময় গ্রামের কিছু লোক তাঁদের স্থানীয় একটি দোকানে আটকে রেখে বেদম মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। এ সময় ওই ব্যক্তিরা খাদেমদের কাছ থেকে অনুদানের পাঁচ হাজার টাকা, একটি রসিদ বই ও একটি ঘড়ি কেড়ে নেন। খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তিন ব্যক্তিকে উদ্ধার করে। এ ব্যাপারে গতকাল রাতে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করার কাজ করছে পুলিশ। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ