শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ

কোরআন বিতরণে ছাত্রদলের বাধার অভিযোগ,  ছাত্রীসংস্থার প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহের শৈলকূপা থানার মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন বিতরণ কর্মসূচিতে 'জিয়ার সৈনিক' স্লোগান দিয়ে ছাত্রদল বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রীসংস্থা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়া বিবৃতিতে বলেন, পবিত্র কোরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের সন্ত্রাসী আচরণ আমাদের হতভম্ব করেছে। এর মাধ্যমে উক্ত ক্যাম্পাসে ছাত্রীসহ শিক্ষকদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার পক্ষ থেকে মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের ছাত্রীদের মাঝে কোরআন বিতরণের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই ছাত্রদল কর্মীরা এসে এ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে। তারা "জিয়ার সৈনিক এক হও লড়াই করো, ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর" এ ধরনের ঘৃণ্য এবং আক্রমণাত্মক স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। শিক্ষকদের সঙ্গেও উগ্র আচরণ করেছে।

ইসলামী ছাত্রীসংস্থার নেত্রীরা বলেন, মহাগ্রন্থ আল কোরআন কোনো রাজনৈতিক গ্রন্থ নয়, এটি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য দিকনির্দেশনা। কোরআন বিতরণে বাধা দেওয়া মানে যেমন ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ তেমনি মৌলিক অধিকার ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। এ ঘটনার পর কলেজ ছাত্রদল শাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ হুমকি প্রদান করতেও দ্বিধাবোধ করেনি।

তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান অর্জনের জন্য। সবার এখানে সমান অধিকার। সেখানে এরকম ঘটনা আশঙ্কাজনক। এ ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে যথাযথভাবে আইনের আওতায় আনতে হবে এবং কোরআন অবমাননার কারণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ