শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

ছাগল ছুরি: চোরের হেদায়েতের জন্য দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীর রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। চুরি যাওয়া ছাগল ফিরে না পেলেও কিংবা চোরকে গালমন্দ না করে চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বাদ জুম্মা এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জানা যায়, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ ভালো-মন্দ কাজ করে ভুলে কিংবা লোভে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে সে তার ভুল বুঝতে পারে ও সঠিক পথে ফিরে আসে।

এ উপলক্ষে তিনি মাইকিং করে সবার মাঝে সচেতনতা বাড়িয়ে এক মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মাহফিলে উপস্থিত অতিথিরা সবুজের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এ ধরনের আয়োজন সমাজে একটি মানবিক বার্তা পৌঁছে দেবে।

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, “চোর হয়তো অভাবে তাড়ানোর বা লোভের বশবর্তী হয়ে এ অপরাধের সাথে যুক্ত হয়েছে, এমতো অবস্থায় আমি যদি তাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করি তবে আমার আর তার ভেতর পার্থক্য থাকলো কি আমি চাই সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে নিজেকে সংযত রাখুক আমি আমার ভালো প্রচেষ্টা দিয়ে সমাজের নৈতিক অবক্ষয়ের পরিবর্তন আনতে চাই"।

এ বিষয়ে স্থানীয়রা জানান, "এ আয়োজন শুধু এলাকায় নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানান স্থানীয় সচেতন মহল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ