রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ছাতকে খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন দক্ষিণ শাখার উদ্যোগে ছাতক-দোয়ারা আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির ও দেওয়াল ঘড়ি মার্কার সমর্থনে এক জনসভা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আহমদের পরিচালনায় স্থানীয় ইসলামপুর ইউনিয়ন মাদরাসা বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শায়খ মাওলানা ইমাম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফিজ মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আকিক হুসাইন, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সহ সভাপতি মাওলানা দ্বীন মুহাম্মদ, ছাতক উপজেলা সহ সভাপতি মাওলানা আব্দুল হাই, লন্ডন খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা আব্দুল হক, ছাতক পৌর সেক্রেটারি কে এম সুলাইমান আহমদ তালুকদার, সহ সেক্রেটারি মাওলানা উমায়রুল ইসলাম, হাফিজ ছিদ্দিকুর রহমান, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ এনামুল হক আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইমদাদুল হক,যুব মজলিস ছাতক পৌর সভাপতি মাওলানা আবুল হুসন ইনু, আব্দুল হামিদ, শাবলিক হুসেন,হাজী গোলাপ মিয়া,দৌলত হুসেন, মাওলানা মকবুল হুসেন প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ