শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি আইসক্রিম কারখানার শ্রমিকরা। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার মেহরাবাড়ী এলাকায় প্রায় তিন শতাধিক শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, আগস্ট মাসের বেতন, ওভারটাইম ও নাইট বিল যথাসময়ে পরিশোধ করা হয়নি। বারবার অনুরোধের পরও কোনও আশ্বাস না পাওয়ায় তারা মহাসড়ক অবরোধে নামেন। 

এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

ওই আইসক্রিম কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তাহের বলেন, আমাদের শুধু আগস্ট মাসের বেতন বকেয়া আছে। শ্রমিকদের জানিয়েছিলাম রবিবার বা সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। তারপরও শ্রমিকরা বিকেলে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন।

ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি সমাধানে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ