রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ঝিকুট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড ব্যাংক অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুহাম্মাদ ইয়ামিন 

সিরাজদিখানের মালবদিয়া উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঝিকুট ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিরাজদিখান ব্লাড ব্যাংকের আয়োজনে শান্ত ভূইয়ার সভাপতিত্বে সিরাজদিখান ব্লাড ব্যাংকের সদস্য কাজী নাজমুল ইসলাম রুপমের পরিচালনায় ২৪৩ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান ব্লাড ব্যাংকের সদস্য ও ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের অর্থ সম্পাদক শাবনাজ সম্পা, সিরাজদিখান ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মিলন, মারুফ, রমজান, উপদেষ্টা জুয়েল শেখ, সদস্য মো. ইকরামুল হাসান, মিথিলা, লামিয়া, রনি, তাজকিয়া, মারুফ, জাহিদা ইসলাম, অনিমা, মাকসুদা আক্তার, সুচনা আক্তার, মন্দিরা প্রমুখ।

সিরাজদিখান ব্লাড ব্যাংকের উপদেষ্টা দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন রক্তদাতা নিজের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। রক্তদানের ফলে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক কাজ। রক্তদান তখনি সম্পন্ন করতে পারবে যখন তার গ্রুপটি জানবে। এজন্যই আমরা সিরাজদিখান ব্লাড ব্যাংক ও ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত মেডিকেল ক্যাম্প করে থাকি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ