রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কিশোরগঞ্জে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাখাসমূহের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে জেলা শহরের হোটেল শেরাটনে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথির আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। 

নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা পেশ করেন জেলা শাখার সহ সভাপতি মো. মজিবুর রহমান। দারসে কুরআন পেশ করেন জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন।

কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন খান, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, শামীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, জেলা নির্বাহী সদস্য এস এম হাফিজুর রহমান, মাওলানা ওয়ালীউল্লাহ্ বশির, মাওলানা মাহতাব উদ্দিন।

শাখা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক আতাউর রহমান শাহান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ্, সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, বাজিতপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শামছুজ্জামান পরশ, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুফতি শফিকুল ইসলাম খান, ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম রিয়াজী, কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সায়দুর রহমান প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ