শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বক্তাবলী ইউনিয়নে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ আজ (শুক্রবার) বিকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তিনি নেতাকর্মীদের নিয়ে বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর, রাজানগরসহ আশেপাশের এলাকাতে দেওয়াল ঘড়ি মার্কার প্রচারণা চালান।

গণসংযোগকালে ইলিয়াস আহমদ ও তার সঙ্গীরা দেওয়াল ঘড়ি মার্কার প্ল্যাকার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি বলেন, "আমরা জনগণের সেবা করতে চাই, এবং একমাত্র ইসলামী আদর্শে বিশ্বাসী সরকারই দেশের প্রকৃত উন্নতি করতে পারে।"

এসময় এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মুফতী সালীম হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

গণসংযোগকালে প্রার্থী ও তার নেতাকর্মীরা জনগণের কাছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক উন্নয়ন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা এবং ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত সমাজের গুরুত্ব তুলে ধরেন।

এতে স্থানীয় ভোটাররা সাড়া দিয়ে ইলিয়াস আহমদকে সমর্থন জানান এবং আগামী নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

এছাড়া, সামাজিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষা, এবং যুবকদের সঠিক পথে পরিচালিত করার জন্য ইসলামী আন্দোলনের মূলনীতি বাস্তবায়নে তাদের অবস্থান স্পষ্ট করেছেন এমপি প্রার্থী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ