শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি রোলিং মিলের শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াব এলাকায় সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ কর্মসূচিতে অংশ নেন কয়েক শ শ্রমিক। মালিকপক্ষ দুই দিনের ভেতর বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করেন। তাঁদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। সেপ্টেম্বর মাসে বকেয়া বেতন চাইলে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। 

মঙ্গলবার দুপুরে কারখানায় এসে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

এ সময় উত্তেজিত শ্রমিকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ এসে মালিকপক্ষের সাথে কথা বলেন। মালিকপক্ষ আগামী দুই দিন পর ১১ সেপ্টেম্বর বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেন। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এ বিষয়ে প্রিমিয়ার স্টিল মিলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাখখির উদ্দিন বলেন, প্রিমিয়ার স্টিল মিলস নামক একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দুপুর ২টার দিকে বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে। মালিকপক্ষ দুই দিনের ভেতর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। পরে আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ কর্মসূচি উঠিয়ে নেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ