শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

১২ সেপ্টেম্বরের গণ-সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা, ৮ সেপ্টেম্বর: আগামী ১২ সেপ্টেম্বর খুলনায় শায়খে চরমোনাই (আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ) এর নেতৃত্বে অনুষ্ঠিতব্য গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে নগরব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে নগরীর কোর্ট এলাকা, আইনজীবী সমিতি ভবন, জেলখানা ঘাট ও সদর হাসপাতাল এলাকায় ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। এতে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে সমাবেশের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণের আহ্বান জানান।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, আলহাজ্ব আব্দুস সালাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল হোসেন, মোঃ বাদশা খান, মোঃ কবির হোসেন হাওলাদার প্রমুখ।

এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ আব্দুর রশিদ, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না, ডাক্তার আয়নাল হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোহাম্মদ শেখ রুবেল হোসেন ও মোঃ মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

নেতৃবৃন্দ খুলনাবাসীর প্রতি ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য গণ-সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ