শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মাওলানা আমিনুল হক নোমানী এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা, প্রখ্যাত আলেম ও ভোলা দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর-এর সম্মানিত সদস্য মাওলানা আমিনুল হক নোমানী (রহ.)-এর নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর।

এক যৌথ বিবৃতিতে ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহারী বলেন,

গত ৬ সেপ্টেম্বর ২০২৫ইং, শুক্রবার রাতে আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাওলানা আমিনুল হক নোমানী (রহ.)-কে তার নিজ বাসভবনে নির্মমভাবে আক্রমণ করে গুরুতর জখম করে। পরে তাঁকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শহীদ ঘোষণা করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নেতৃদ্বয় আরও বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড শুধু ভোলা নয়, গোটা দেশবাসীর জন্য গভীর উদ্বেগ ও আতঙ্কের কারণ। একজন দ্বীনি আলেমকে নিজ বাড়িতে এভাবে হত্যা করা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ দুরবস্থার প্রমাণ বহন করে।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন,

দেশে বিচারহীনতার সংস্কৃতি ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে। বারবার এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও অপরাধীদের বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

আমরা এমন সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। জাতি হিসেবে আমরা আজ গভীরভাবে লজ্জিত।

তারা আরও বলেন, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই – মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ছাত্র জনতাকে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ