শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

সংবাদ বস্তুনিষ্ঠ না হলে রাষ্ট্র স্বৈরাচারে ধাবিত হয়: মাওলানা মুহছেন শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ব্যতীত রাষ্ট্র গণতান্ত্রিক পথে না থেকে স্বৈরাচারের দিকে ধাবিত হয়, এমন মন্তব্য করেছেন রামু ওলামা পরিষদের সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মুহছেন শরীফ।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা হিমছড়ি সম্মেলন কক্ষে রামু প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি খালেদ শহীদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফেজ আবুল মনজুর।

রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শোয়েব সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখক ও সুধীজন গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহছেন শরীফ বলেন, সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। এর মর্যাদা বোঝাতে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে কলমের শপথ নিয়েছেন এবং সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই করার নির্দেশ দিয়েছেন। সাংবাদিকতা দেশ ও জাতির দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই স্বাধীন ও নিরপেক্ষ থেকে সাহসিকতার সঙ্গে দল-মতের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের অনিয়ম, অসঙ্গতি, দুর্নীতি ও দুঃশাসনের চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে। তা না হলে সরকার স্বৈরাচারে পরিণত হয় এবং প্রশাসন ও সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার বাইরে চলে অনেকে দানবে পরিণত হয় ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ