শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

মাওলানা মুশতাক হত্যার প্রতিবাদে শাল্লায় জমিয়তের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৭ সেপ্টেম্বর ২৫ ইং, দুপুর ২ ঘটিকায় জেলা জমিয়তের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাল্লা উপজেলা জমিয়তের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল বের হয়ে ঘুঙ্গিয়ার গাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাল্লা শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন এর সভাপতিত্বে, জেলা জমিয়তের অর্থ সম্পাদক ও শাল্লা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ মসজিদের খতীব হাঃ মাওঃ এনামুল হক, শাল্লা উপজেলা জমিয়ত শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকনুুদ্দীন আল মাহমুদ, খেলাফত মজলিস শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুয়াজ্জম হোসাইন, ইসলামি আন্দোলন শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান জনাবী, যুব জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইমামুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের হাবিবী, ছাত্র জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাবেক সভাপতি হাঃ মাওঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট আলেম মাওলানা মুতালিব, সাবেক ছাত্র জমিয়ত নেতা মুফতী আব্দুল্লাহ আল মামুন, গণ পরিষদ নেতা মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক জমিয়ত নেতা জনাব আবু বকর এন সি পি নেতা মাওলানা রাকিবুল হাসান ছাত্র জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।

এছাড়া যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন,ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে আন্দোলনের দাবানল গড়ে তুলবে জমিয়ত নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার পথে দিরাই মদনমোহন রোডে নিখোঁজ হন মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, পরিবার, স্বজন ও দলীয় নেতা কর্মী সর্বত্র খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজের তিন দিন পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরিফপুর ইটভাটা এলাকার নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা মুশতাক হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ