শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মুশতাক গাজীনগরী হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে জমিয়তের মানববন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মুশতাক গাজীনগরীকে গুম করে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে জেলা জমিয়তের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারী এবং সঞ্চালনা করেন জেলার প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, সহসাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, শহর শাখা জমিয়তের মাওলানা আব্দুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুস সালাম, শ্রীমঙ্গল উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, কুলাউড়া উপজেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ আক্তারুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে গুম করে হত্যার ঘটনা দেশের জন্য লজ্জাজনক। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বেরীর পয়েন্ট পর্যন্ত গিয়ে শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ