শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত সীমিতভাবে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি ফ্লাইট

ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরও ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জের ঘিওরে সড়কের নিরাপত্তা খুটিতে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আরিচা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ঘিওর নতুন ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) এবং ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান হোসেন (২০)। এ ঘটনায় আহত মারুফ হোসেন (২১) একই এলাকার জাকির হোসেনের ছেলে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কহিনুর ইসলাম বলেন, তিন বন্ধু নতুন মোটরসাইকেলযোগে তাদের নিজ এলাকা থেকে মানিকগঞ্জের দিকে আসার পথে সন্ধ্যা ৬ টার দিকে ঘিওর নতুন ব্রীজের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিরাপত্তা খুঁটিতে ধাক্কা খায়। এতে গুরুতর আহত তিন জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। 

গুরুত্বর আহত অবস্থায় মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ