শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মসজিদে ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নান্দাইল পৌরসভার উত্তর বালিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে এখনও পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়া সংঘর্ষে আহতদের উদ্ধার করে নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহবুব জানান,  দুই পক্ষের মধ্যে গোলযোগ হতে পারে - এ বিষয়টি আঁচ করতে পেরেই পুলিশ মোতায়েন ছিল। এরপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ মোতায়েন করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ