বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

‘বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও দেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ বলে দাবি করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে নগরীর টাউন হলে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে বিশেষ অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র হত্যা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। পরবর্তী সময়ে জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এরপর এরশাদ এসে সেই গণতন্ত্র পুনরায় হত্যা করে। সেখান থেকে দেশ ও মানুষকে উদ্ধারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া।

আবু নাসের রহমাতুল্লাহ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে দেশজুড়ে জুলুম, নির্যাতন করে মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে এই ফ্যাসিবাদের কবল থেকে রক্ষায় দীর্ঘ ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। যার মাধ্যমে '২৪-এর জুলাই গণঅভ্যুথানে দীর্ঘ বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত ধরেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

তিনি বলেন, বিএনপির হাতেই দেশ নিরাপদ। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশজুড়ে শান্তি বিরাজ করেছে। সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছে। সুতরাং বিএনপির হাতেই দেশ থাকবে সুরক্ষিত ও নিরাপদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কোনো আপস নেই বলে জানান বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

তিনি বলেন, ফ্যাসিস্টদের নিয়ে যারা দল ভারী করার চেষ্টায় আছে, তারা দলের উপকারের পরিবর্তে ক্ষতি করছে বিএনপির নাম ভাঙিয়ে কিছু লোক অপকর্মে লিপ্ত হয়েছে। এগুলো কোনোভাবেই বরদাশত করা হবে না।

এ সময় আকন কুদ্দুসুর রহমান আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে এগে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্বা আবুল হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদস্য নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ