রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কুমিল্লার দেবিদ্বারে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল শুক্রবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়িতে আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে।

নারী ও পুরুষের জন্য দুটি আলাদা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে মহিলাদের জন্য এবং বাদ মাগরিব পুরুষদের জন্য ইসলাহি বয়ান চলবে। 

পুরুষদের ইসলাহি মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত করবেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের খলিফা প্রবীণ আলেমে দীন হজরত মাওলানা মো. সিরাজুল ইসলাম।

মাহফিলে পবিত্র কুরআন-হাদিসের আলোকে দীনি দাওয়াত, আত্মশুদ্ধি ও ইসলামি আদর্শ নিয়ে আলোচনা তুলে ধরা হবে। 

বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী জানান, ইসলাহি মাহফিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে তালিম, তালকিন ও নসিহতের মাধ্যমে আমলের দিকে ধাবিত করা। সর্বদা নেক আমলের দিকে মানুষকে উৎসাহিত করা। বিশেষভাবে তরুণ এবং নারী সমাজকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতেই  নারী-পুরুষের জন্য পৃথক দুটি মাহফিলের আয়োজন করা হয়েছে। 

তিনি এলাকার সকল নারী-পুরুষকে তাদের জন্য নির্ধারিত মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ