রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

শখ করে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছেন স্থানীয় দুই শিক্ষার্থী।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও নাজির হোসেনের ছেলে সায়েম (১৬)। তারা স্থানীয় মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ বলেন, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম ও তার বন্ধু আবছার। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর বিষয়ে আমরা খবর পেয়েই তৎপর হয়েছি। ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। এছাড়া কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ