রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলা জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছর এই কমিটি সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ২টায় ভোলা সদরের প্যাপিলন রেস্টুরেন্টে অনুষ্ঠিত কাউন্সিলে উপদেষ্টা পরিষদের পরামর্শে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান ফারুকী, সিনিয়র সহ-সভাপতি ইকরাম ওয়াহিদী এবং সেক্রেটারি মাহবুব বিন বেলায়েত। পাশাপাশি শিক্ষা, সাংগঠনিক, অর্থ ও সংস্কৃতি বিষয়ক একাধিক উপকমিটি গঠন করা হয়েছে, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়।

সংগঠনের প্রধান বলেন, “নতুন কমিটির সহযোগিতায় আমাদের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে।”

সিনিয়র সহ-সভাপতি ইকরাম ওয়াহিদী আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই কমিটি সংগঠনের উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ