শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নোয়াখালীতে শিশু হত্যা: সৎ মা কারাগারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নোয়াখালী প্রতিনিধি ||

নোয়াখালীর বেগমগঞ্জে তিন বছর বয়সী বিবি কুলসুম সুমাইয়া নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর সৎ মা শিউলি আক্তারকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার করা হয় রোববার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে। নিহত সুমাইয়া একই বাড়ির সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া তার সৎ মা শিউলির সঙ্গে চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতেন। রোববার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিউলি শিশুটিকে মারধর করেন। পরে ঘুমানোর সময় শিশুটি মারা যায়। পরবর্তীতে সৎ মা মরদেহ দাফনের জন্য সন্তানকে স্বামীর গ্রামের বাড়িতে নিয়ে যান।

পরের দিন স্থানীয়রা শিশুর মরদেহে কানে ও গলায় আঘাতের চিহ্ন দেখে ৯৯৯-এ খবর দেয়। পুলিশ তদন্তে শিশুর গলায় ও ডান কানে আঘাতের আলামত পেয়ে শিউলিকে গ্রেপ্তার করে। ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুর দাদী মারজাহান বেগম রোববার রাতে সৎ মাকে আসামি করে হত্যা মামলা করেছেন। নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শিউলিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ