রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

৩৩ বছরের ইমামের বিদায়ে কাঁদলেন এলাকাবাসী, দিলেন পাঁচ লক্ষাধিক টাকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় ৩৩ বছর ইমামতি করার পর বিদায় নিয়েছেন হাফেজ মাওলানা আবু নছর। তাকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে এলাকাবাসী। এ সময় অনেককে কাঁদতে দেখা যায়। বিদায়কালে ইমামের হাতে পাঁচ লক্ষাধিক টাকা তুলে দেন এলাকাবাসী। 
 
রোববার (১০ আগস্ট) মসজিদ প্রাঙ্গণে বিপুলসংখ্যক লোকের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম ও কমিটির সদস্যসহ এলাকাবাসীর উপস্থিতিতে ৫ লাখ ২৮ হাজার টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট ইমাম হাফেজ মাওলানা আবু নছর এর হাতে তুলে দেওয়া হয়। পরে ফুলের মালা দিয়ে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এসময় গ্রামের নারী-পুরুষের মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। ৭০ বছর বয়সি ইমাম হাফেজ হযরত মাওলানা আবু নছর চাঁদপুর জেলার  হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯২ সাল থেকে টানা ৩৩ বছর ধরে মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী।

অনুষ্ঠানে মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে কমিটির সভাপতি সাবেক দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. শামসুল আলম বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি তিনি আমাদেরকে জীবনের নানা দিক-নির্দেশনা দিয়েছেন এবং সমাজের মানুষ যেন দিনের পথে আসে সে কাজ করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।

বিদায়ের পূর্ব মুহূর্তে আবেগ জড়িত কন্ঠে ইমাম হাফেজ হযরত মাওলানা আবু নছর বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদে আর গ্রামের মানুষের সাথে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। স্থানীয়রা জানান এভাবে কোন ইমামকে বিদায় নিতে আগে কখনো দেখা যায়নি। মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা এ আয়োজন এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠে।

ইমামের গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর। এসময় গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন। বিদায় সংবর্ধণা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ সাইফুল ইসলাম। নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা ফয়েজ আহাম্মদ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ