রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন ধর্ম উপদেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ আছরের পর জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে তিনি জনগণের উদ্দেশে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন।

পরে মাগরিবের পর তাঁর জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া সফরসূচি অনুযায়ী তিনি জেলার মডেল মসজিদগুলোও ঘুরে দেখবেন।

রবিবার (১০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় এ সফরে যাচ্ছেন ধর্ম উপদেষ্টা। জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান বলেন, “আজ আমাদের মাদ্রাসায় ধর্ম উপদেষ্টার আগমনে আমরা আনন্দিত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।”

জামিয়ার শিক্ষক মুফতি আবু দাউদ আরকামী জানান, সংবর্ধনা শেষে ধর্ম উপদেষ্টা সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন এবং আগামীকাল জেলার বিভিন্ন মডেল মসজিদ পরিদর্শন করবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ