রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

৮৮ দিনে কুরআন হিফজ করে প্রশংসায় ভাসছে ৭ বছরের ফাহিম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) পবিত্র কুরআন মজিদ মুখস্থ করে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ৭ বছর বয়সেই এই অসাধারণ কীর্তি গড়ে সে দেখিয়েছে অদম্য মনোবল, একাগ্রতা ও আত্মনিবেদনের নজির। এই কীর্তির জন্য সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবীনগর পৌর এলাকার নারায়নপুরের প্রখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা’ ফাহিমকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়।

এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা পেশায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারের ছোট ছেলে ফাহিম দুই ভাই ও পাঁচ বোনের সবার ছোট।
মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, ‘ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিক কঠোর অধ্যবসায়ের ফলেই সে মাত্র ৮৮ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। তার মধ্যে এক ধরনের নিঃশব্দ সাধনার পরিচয় পাওয়া যায়।’

পুত্রের এই সাফল্যে আবেগাপ্লুত বাবা ফারদুল হক মৃধা বলেন, ‘আমার ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদরাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সে যেন এই অর্জন ধরে রাখতে পারে—সকলের কাছে দোয়া চাই।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ