শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জসংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খালে পড়ে সাত জন নিহত।

আজ বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন বলে জানা যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, ওমানপ্রবাসী বাহার উদ্দিন নামে এক ব্যক্তিকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত জন নিহত হয়েছেন। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লি এলাকায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে আমরা ধারণা করছি। কয়েকজন বের হতে পারলেও সাত জন ভেতরে আটকা পড়ে মারা যান। আমরা খবর পাওয়ার আগেই স্থানীয়রা তাদের জীবিত ভেবে নিজেদের উদ্যোগেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আমরা এখন পর্যন্ত মরদেহগুলোর সন্ধান করছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রেখেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ