বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

শ্রীমঙ্গলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইউসুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার জুলাইযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা ২০২৪ সালের ৫ জুলাই অনুষ্ঠিত ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে উন্মুক্ত বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান” ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও যুগান্তকারী অধ্যায়। এটি জনগণের অধিকার আদায়ের দৃঢ় প্রতীক, যা আজও প্রজন্ম থেকে প্রজন্মে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার পথে চলার অনুপ্রেরণা জোগায়।

সভার মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষ আবারও স্মরণ করলেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অঙ্গীকার করলেন আগামী প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে সচেতন করার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ